Logo

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: নেপালের কাসকি জেলার পোখারায় ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত প্লেনটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।

আজ রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত প্লেনটি ইয়েতি এয়ারলাইন্সের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, পুরোনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটটি বিধ্বস্ত হয় এবং এতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্যসহ ৭২ জন আরোহী ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬