Logo

ইবাদত-বয়ানে মশগুল ইজতেমার দ্বিতীয় দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় দিন। শনিবার (১৪ জানুয়ারি) ইজতেমা ময়দানে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও শীর্ষস্থানীয় মুরুব্বিগণ কোরআন-হাদীসের আলোকে বয়ান করছেন। তাৎক্ষণিক বিভিন্ন ভাষায় ধৈর্য্য সহকারে দ্বীন ও আখলাকের বয়ান শুনছেন মুসল্লিরা।

রোববার (১৫ জানুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদুল হক। সকাল ১০টায় ভারতের মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করেন।

আরব জামাতের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট, বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার, বিদেশি জামাতের মুসল্লিদের জন্য ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক।

বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা যুহারুল হাসান এবং অনুবাদ করবেন কাকরাইল মসজিজদের ঈমাম মাওলানা যোবায়ের। ইজতেমার প্রধান বয়ান করা উর্দু ভাষায়, তাৎক্ষণিক সেই বয়ান বাংলা, আরবি, তামিল, মালয়, ইংরেজি, ফরাসি, হিন্দি ও তুর্কিসহ বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য অনুবাদ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬