Logo

জেসিআই ঢাকা সাউথের জেনারেল অ্যাসেম্বলি এবং নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

জেসিআই ঢাকা সাউথের জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ জানুয়ারি, ২০২৩) গুলশান ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কমিটিতে ঢাকা সাউথের নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এমডি ইকবাল ইলাহি খান।

নির্বাচন কমিশনার কাজী ফাহাদের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সেক্রেটারি জেনারেল হিসেবে সারা ফারিহা, জেনারেল লিগাল কাউন্সিল হিসেবে খন্দকার রাজীব হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে আনিকা তাসনিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন নাজ আফরিন ইয়াসমিন এবং জাহিদ হোসেন মারুফ।

জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুই আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম, জেসিয়াই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, ন্যাশনাল বোর্ডের সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

জেসিআই একটি নন-প্রফিট ইন্টারন্যাশনাল এবং নন-গভারমেনটাল যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয় নাগরিক গড়ে তোলার কার্যকলাপ করে থাকে। জেসিয়াই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ এবং ৩৫ টি চ্যাপ্টার এর সমন্বয়ে গঠিত। যার মধ্যে জেসিআই ঢাকা সাউথ একটি অন্যতম স্বনামধন্য চ্যাপ্টার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬