Logo

গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬২টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ৩০ পয়সা। গেল সপ্তাহের থেকে দর বেড়েছে ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ। এতে করে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার ১৬.২৪ শতাংশ,ইস্টার্ন হাউজিং ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মা ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকম ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক ৯.৭২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬