Logo

ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এই চুক্তিটি স্বাক্ষর করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬