Logo

ইউক্রেন যুদ্ধে নতুন সামরিক কমান্ডার নিয়োগ রাশিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে ইউক্রেন যুদ্ধে কমান্ডারের নতুন দায়িত্ব দেয়া হয়েছে ভ্যালেরি গেরাসিমভকে। শীর্ষ কমান্ডারের পদ হারালেও গেরাসিমভের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সুরোভিকিন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বখমুত ও সোলেদারের দখল নিয়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এ অবস্থায় কমান্ডার পরিবর্তন করলেন পুতিন। রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ সোলেদার শহর প্রবেশপথ নিয়ন্ত্রণের দাবি করেছে, তবে দ্রুত সেখানে বিজয় ঘোষণা না করতে সতর্ক করে দিয়েছে ক্রেমলিন।

বিবৃতিতে বলা হয়ছে, জয়েন্ট গ্রুপিং অফ ট্রুপসের (ফোর্সেস) কমান্ডার হিসেবে ভ্যালেরি গেরাসিমভ নিযুক্ত হয়েছেন। সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডার পাল্টানো হয়েছে।

সামরিক বিশ্লেষক রব লি টুইটারে লিখেছেন, ইউক্রেনের সমন্বিত কমান্ডার হিসাবে সুরোভিকিন খুব শক্তিশালী হয়ে উঠছিলেন। তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে বাদ দিয়েই সরাসরি পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপ করতেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬