Logo

মূল্যায়ন প্রতিবেদন আসেনি প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের কাছে এখনও মূল্যায়ন প্রতিবেদন আসেনি। একারণে কোম্পানিটি গতকালের বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গতকাল ১১ জানুয়ারি কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি।

কোম্পানিটি আরও জানায়, মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬