Logo

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় অরক্ষিত রেলকক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬