Logo

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ও শমরিতা হসপিটাল লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে জেএমআই সিরিঞ্জ ৩৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। শমরিতা হসপিটাল ১০ শতাংশ লভ্য্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬