Logo

কৃষি খাতে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ঋণ বিতরণে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় কৃষি খাতে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর জনাব এ, কে, এম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬