Logo

ট্রাক- মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর এলাকায় ম্যাটাডোর ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাও গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), কুলাউড়ার কমলাছিলা গ্রামের ছাদির আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), কমলগঞ্জ থানার বেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) ও সাদিয়া আক্তার।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও ৫ জন।

এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬