Logo

এশিয়ান ইউনিভার্সিটির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

“স্বল্প খরচে, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের বৃহৎ ও স্বনামধন্য বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ এর মাসব্যাপী কর্মসূচী’র উদ্বোধন করলো আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচী।

শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালী, ক্যাম্পাসের চারপাশে র‌্যালী ঘুরে এসে আবার ক্যাম্পাসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান, এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, বুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম, এইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের মেম¦ার সেক্রেটারী মিসেস সালেহা সাদেক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মেসবাউদ্দিন এবং এস এম ইয়াছিন আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন এইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সালে দেশমাতৃকার প্রয়োজনে দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই এগিয়ে চলছে এইউবি।

আলোচনা সভায় সভাপতি’র বক্তৃতায় এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান বলেন “স্বল্প খরচে, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ২০২৩ সালে আমাদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। মানসম্মত শিক্ষার বিকল্প নেই, সৎ ও যোগ্য দক্ষ জনশক্তি তৈরীতে এশিয়ান ইউনিভার্সিটি বদ্ধ পরিকর।
আলোচনা সভার পর ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে ২৭ পাউন্ড কেক কাটা হয়।

এরপর টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কবি সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং এইউবি সম্মানিত ট্রাস্টিবোর্ড ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা কর্মচারী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। আলোচনা সভাশেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব।

২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ উপলক্ষ্যে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন চলবে। তার অর্ন্তভূক্ত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যামিলী ডে ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬