Logo

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ডিসেম্বরের সেরা ডিলার

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল ডিসেম্বর মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, চতুর্থ স্থানে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম স্থানে এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ স্থানে শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ৭ম স্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, অষ্টম স্থানে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ৯ম স্থানে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে আদিল সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, জাহান সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬