Logo

মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড প্রদানে অসম্মতি

মেট্রো স্পিনিংয়ের পর্ষদ সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং মিলসের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে মেট্রো স্পিনিং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬