Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে দেশ গার্মেন্টসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪০ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৬ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে। এতে করে দেশ গার্মেন্টস শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: প্রিমিয়ার ব্যাংক ২.০৫ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংক ১.০৪ শতাংশ, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১ শতাংশ, লিবরা ইনফিউশন ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ০.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয় ০.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ০.৯৯ শতাংশ এবং জুট স্পিনার্স ০.৯৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬