Logo

এটিবিতে প্রাণ এগ্রোর লেনদেন শুরু

কোম্পানি সচিব
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) আজ ৪ জানুয়ারি,বুধবার যাত্রা শুরু করেছে। প্রাণ অ্যাগ্রো প্রথম বন্ড হিসাবে আজ এটিবিতে লেনদেন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে প্রাণ অ্যাগ্রোর ট্রেডিং কোড “PALUGB1″। আর কোম্পানি কোড ৫৫০০১। বন্ডটি ”কর্পোরেট বন্ড” সেক্টরের অধীনে লেনদেন করবে।

প্রাণ অ্যাগ্রো গত ২ জানুয়ারি এটিবিতে তালিকাভুক্ত হয়। ৩০জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে বন্ডটি শেয়ার প্রতি আয় করেছে ১৩০ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০১ টাকা ৯৩ পয়সা।

আলোচিত সময়ে বন্ডটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৯৮ টাকা ১৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬