Logo

বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে কমিশনের মাল্টিপারপাস হলে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, সভায় শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বাজার মধ্যস্থতাকারীগণ এবং বিএসইসির কমিশনারগণ উপস্থিত থাকবেন।

তথ্য মতে, দেশের শেয়ারবাজারে কয়েকদিন যাবৎ দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে বসবে বিএসইসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬