Logo

ফখরুল ও আব্বাসের ছয় মাসের জামিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন লিওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।

সোমবার (২ জানুয়ারি) আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর আগে, বিএনপির এই দুই নেতার জামিন আবেদন তিনবার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে গত ৮ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬