Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৯১ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৫৪ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: কুইন সাউথ টেক্সটাইল ৫.৬৬ শতাংশ, মেঘনা মিল্কে ১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ০.৯৯ শতাংশ, সোনালী আঁশ ০.৯৯ শতাংশ, এএমসিএল (প্রাণ) ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্ট ০.৯৯ শতাংশ, এমবি ফার্মা ০.৯৯ শতাংশ এবং এপেক্স ফুড ০.৯৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬