Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বড়েছে। এতে করে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার ৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৪.৫৬ শতাংশ, বিডি থাই ফুড ৪.২৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ৪.১৩ শতাংশ, বেঙ্গল উইনসোর ৪.০২ শতাংশ, ওয়ান ব্যাংক ৩.৮৮ শতাংশ, ই-জেনারেশন ৩.৭০ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্স ৩.৩৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬