Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবস কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকার।

এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটি ৯ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, সী পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬