Logo

যে পাঁচটি জিনিস মূল্যায়ন করতে বলেছেন নবিজি (সা.)

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকনির্দেশনা দিয়েছেন সময় থাকতে পাঁচটি জিনিস মূল্যায়ন করো। এটি মুসলিম উম্মার প্রতি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসিহত এবং বিশেষ অসিয়ত। যেন উম্মতের প্রতিটি সদস্য সৌভাগ্যবান, সফল ও সর্বাঙ্গীণ সুন্দর জীবন লাভ করতে পারে। সেই হাদিসটি কী?

হজরত আমর ইবনু মায়মুন আল আওদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন: পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। তাহলো-

  • যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে।
  • সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে।
  • স্বচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র্যতা আসার আগে।
  • অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে। এবং
  • জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।’

(জামে ১০৭৭, আত্ তারগিব ওয়াত তারহিব ৩৩৫৫, মুসান্নাফ ইবনু আবি শায়বা ৩৪৩১৯, শুআবুল ঈমান ১০২৪৮, আল মুসতাদরাক লিল হাকিম ৭৮৪৬, মিশকাত,৫১৭৪)

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬