Logo

দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস নতুন বছরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। তবে এবারের আলোচনা নেতিবাচক। কেননা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌন হয়রানির।

নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। কিন্তু সেখানে গিয়ে বিপত্তির জন্ম দেন তিনি।

বার্সেলোনার একটি নাইটক্লাবে কোনো সম্মতি ছাড়া এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে বসেন আলভেস। সাবেক বার্সা ডিফেন্ডারের এমন কাণ্ডে ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন সেই নারী। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল ত্যাগ করেন।

আলভেসের দাবি, বার্সেলোনার সেই ক্লাবে অল্প সময়ের জন্য ছিলেন তিনি। আর সেই সময়ে এ রকম কিছুই হয়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬