Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে গোল্ডেন সন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) কোম্পানিটির ক্রেডিং রেটিং করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি-৩’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৪’ ও ‘এসটি-১’। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডিসেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংক দায় এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬