Logo

বিডি মনোস্পুলের বোনাস শেয়ারের অনুমোদন দেয়নি বিএসইসি

মনোস্পুল পেপার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (১ জানুয়ারি,২০২৩) বিএসইসি কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ প্রত্যাখান করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিডি মনোস্পুল ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬