Logo

এইচ.আর টেক্সটাইলের ডিভিডেন্ড প্রদানে বিএসইসির সম্মতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এইচ.আর টেক্সটাইলের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।

১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য গত ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল। এটা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬