Logo

দেশে করোনার নতুন উপধরণ বিএফ.৭ শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের কোভিড-১৯ এর নতুন উপধরণ বিএফ.৭ সংক্রমণ শনাক্ত করা হয়েছে। চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে অমিক্রনের এই উপধরন পাওয়া যায়।

আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ওই চারজনের করোনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, চার চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ পাওয়া গেছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬