Logo

বিশ্বজুড়ে করোনায় আরও ৭৪৭ জনের মৃত্যু

করোনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনায় গেল ২৪ ঘণ্টায় আরও ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮২৭ জন। সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৬৮৬ জন।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৮১৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৮৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ১৮৩ জন।

আজ রোববার (১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ২৯২ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ২৩ জন।

একইসময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ৫৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৫৯১ জন এবং মারা গেছেন ২৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৫২ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬