Logo

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মেট্রোরেলের নতুন সময়সূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকা ফানুস সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রোববার নববর্ষের প্রথম প্রহরেই রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়াতে দেখা যায়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয় ফানুস। যদিও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬