Logo

মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না: ওবায়দুল কাদের

গণতন্ত্রের ফেরিওয়ালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: মেট্রোরেলের ভাড়া নিয়ে কোন সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মোটেও ভাড়া নিয়ে সমস্যা হবে না। রিকশায় উঠলেই ২০ টাকা। তাহলে?

তিনি আরও বলেন, টেকনোলজির দিক থেকে অনেক উন্নত আমাদের মেট্রোরেল। মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ হবে না। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬