Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল ৩ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

  • বিডিকম: কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
  • ডমিনেজ স্টিল: কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।
  • আমরা নেটওয়ার্কস: কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬