Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৭টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২০ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৩০ পয়সা বা ৭.৮৮ শতাংশ কমেছে। এতে করে মুন্নু সিরামিক শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: ওরিয়ন ইনফিউশন ৭.৪৯ শতাংশ, মুন্নু স্পুল ৪.৫৩ শতাংশ, জেমিনি সী ফুড ৩.৬৫ শতাংশ, ই-জেনারেশন ৩.৫০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৩ শতাংশ, ইস্টার্ন হাউজিং ২.৮৭ শতাংশ, ইন্ট্রাকো ২.৬১ শতাংশ, বসুন্ধরা পেপার ২.৫৭ শতাংশ এবং সামিট অ্যালায়েন্স ২.৩৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬