Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক। এদিন কোম্পানিটির ১৭ কোটি ১৫ লাখ ১০ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। কোম্পানিটির ১১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা, সী পার্ল হোটেল, বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, অ্যাডভেন্ট ফার্মা এবং মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬