Logo

বিক্রেতা শূন্য ২ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার লেনদেনের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১২টা ৫২ মিনিট পর্যন্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২৪ লাখ ৫ হাজার ৫৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইউনিয়ন ক্যাপিটালের স্ক্রিনে ৫৭ হাজার ৭৬৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬