Logo

জেসিআইর নতুন প্রেসিডেন্ট জিয়াউল হক, ডেপুটি প্রেসিডেন্ট ইমরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশ শাখার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক জিয়াউল হক ভূঁইয়া এবং ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমরান কাদির।

রোববার (২৫ ডিসেম্বর, ২০২২) রাজধানীর একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন বোর্ড ২০২৩ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত গভর্নিং বডি ৩৫ জন সদস্য নিয়ে গঠিত হয়।

সংস্থাটি ১০০টিরও বেশি দেশে কাজ করছে এবং সারা বিশ্বে ২০০০০০ এরও বেশি সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ সারাদেশ থেকে ৪০০০ জনেরও বেশি সদস্য ও ৩৫টি স্থানীয় সংস্থা নিয়ে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬