Logo

দৌলতপুরে ট্রলির ধাক্কায় প্রান গেল দুই যুবকের

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)।

স্থানিয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। দুজনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক আছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬