Logo

নাভানা ফার্মার ডিভিডেন্ড অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগকারীগন ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়দ শফিক ও অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

উক্ত সভায় বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে কোম্পানিকে স্বাগত জানায় এবং কোম্পানির তালিকাভুক্তির পরপরই ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার সিদ্ধান্তের প্রশংসা করেন। বিনিয়োগকারীগন বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬