নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৩২ লাখ ১৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সী-পার্ল হোটেল। কোম্পানিটির ১০ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু এগ্রো মেশিনারি। কোম্পানিটির ৮ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার, ইন্ট্রকো সিএনজি, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।