নিউজ ডেস্ক: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় সংসদে সশরীরে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে বিএনপি দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।
এসময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। পদত্যাগপত্র জমা দেওয়ার পর এমপি হারুন সাংবাদিকদের বলেন, বর্তমান সংসদ মহাজোট সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এ সংসদকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।