Logo

খেরসন অঞ্চলের গণকবর থেকে ৭ জনের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি গণকবরে সাতজন বেসামরিক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানান।

ওলেক্সি রেজনিকভ বলেন, ৩০ নভেম্বর খেরসনের প্রাভডাইন গ্রামে ভিকটিমদের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে এক কিশোরীসহ সাতজন বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, শুধু খারকিভ অঞ্চলেই শিশুসহ ৫০০ জনেরও বেশি বেসামরিক লোকের মৃতদেহ পাওয়া গেছে। অনুসন্ধান অভিযান এখনো চলছে।

সূত্র: খবর ইউনি শাফাকের।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬