Logo

বন্ড ইস্যু করবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্যারামাউন্ট টেক্সটাইল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড নন-কনভার্টেবল, ট্রান্সফারবেল, ফুলী রিডামবল, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ২৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। প্যারামাউন্ট টেক্সটাইল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।

প্যারামাউন্ট টেক্সটাইলের ৯১ কোটি টাকা নন-রিডামবল প্রিফরেন্স শেয়ারে রূপান্তর করবে কোম্পানিটি। কোম্পানিটি ৫ বছরের মধ্যে ৯ শতাংশ ডিভিডেন্ডে রূপান্তর করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬