Logo

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টে হেরে বাংলাদেশ নিজেদের ভাগ্য বদলাতে চায়। সেই লক্ষ্যেই আজ ভারতের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় টেস্টে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ব্যাটিং নেওয়ার সময় নিজেদের চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন সাকিব।

জানালেন, শুরুর দুই ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। তার কথা, ‘প্রথম দুই ঘণ্টা উতরে যেতে পারলে, আমাদের ভালো করা উচিত। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, পরের দিকে স্পিনারদেরও সাহায্য করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬