Logo

১৩৯ কোম্পানির শেয়ারের ক্রেতা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারে লেনদেনে অংশ নেওয়া ১৩৯ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে আজ। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি। এই খাতের ৪২টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানি ক্রেতাশূন্য। ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র ও বিমা খাতের ১৭ কোম্পানি।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে সিমেন্ট খাতের ফার্মা খাতের ১৬টি, জ্বালানি খাতের ৯টি, মিউচ্যুযাল ফান্ড খাতের ৮টি, আর্থিক ও খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, টেলিকমিউনিকেশন ও ট্যানারি খাতে ৩টি, আইটি ও সিরামিক খাতে ২টি, সিমেন্ট ও সেবা খাতে ১টি করে কোম্পানির ক্রেতা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬