Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক। এদিন কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ ৫৬ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। কোম্পানিটির ১৯ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১২ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার, অ্যাডভেন্ট ফার্মা, মুন্নু এগ্রো মেশিনারি, ওরিয়ন ইনফিউশন, আমরা টেকনোলজি, ওরিয়ন ফার্মা এবং এপেক্স ফুডস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬