Logo

আর্জেন্টিনায় পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ৩৬ বছর পর ফের বিশ্বকাপ গেল লাতিন এই দেশটিতে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এমন সাফল্যের পর লিওনেল মেসিদের বরণ করতে আর্জেন্টাইন ভক্তরা প্রস্তুত ছিল আগেই। রাজধানী বুয়েনস আইরেসে উৎসব আমেজ। কাতারের দোহা থেকে ইতালির রোম হয়ে মঙ্গলবার ভোরে বুয়েনস এইরেসে পৌঁছেছে লিওনেল মেসির দল।

রাজধানীর ইজিজা বিমানবন্দরে ভোরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান। তার আধা ঘণ্টা পর খেলোয়াড়রা নামতে শুরু করেন লিওনেল মেসিকে সামনে নিয়ে। অধিনায়কের হাতে স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি।

টাইব্রেকারের নায়ক গোলরক্ষক মার্তিনেজ তো সবাইকে নিয়ে নাচতে নাচতেই হঠাৎ থেমে গিয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন কিলিয়ান এমবাপ্পের জন্য! ফাইনালে হ্যাটট্রিক করেও যে এমবাপ্পে ফ্রান্সকে জেতাতে পারলেন না, সে জন্যই তাঁর জন্য ওই কপট ‘শোক’মেসিদের।

দোহা অবশ্য ফাইনালের আগেই এক টুকরা বুয়েনস এইরেস হয়ে উঠেছিল। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যেন আরও বেশি। লুসাইল থেকে ছাদখোলা বাসে করে মেসিরা কাতার বিশ্ববিদ্যালয়ে নিজেদের বেজক্যাম্পে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকেরা গর্জন করে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের। ঢাকঢোল ও আতশবাজিতে চলে আর্জেন্টিনার বিজয় মিছিল।

বেজক্যাম্পে ফিরেও মেসিরা ভোররাত পর্যন্ত উদ্‌যাপন করেছেন নিজেদের মতো। টিম ডিনার শেষে আরও এক দফা চলেছে নাচ-গান, আড্ডা। তাতেই ফ্লাইটে দেরি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬