Logo

আমরা ফিরে আসব প্রতিজ্ঞা এমবাপ্পের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপের ফাইনালে দারুন খেলেও সোনালী ট্রফির দেখা পায়নি ফ্রান্স। লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের এই সোনালী ট্রফি। ফাইনাল ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেও কিলিয়ান এমবাপ্পেরা পরাজয় বরণ করেছেন।

নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও দলকে শিরোপা এনে দিতে না প্রায় বেশ হতাশ হন এমবাপ্পে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। তবে শিরোপা জিততে না পারায় হতাশায় মাঠে দাঁড়িয়ে থাকেন মাথানত করে।

অবশেষে ফাইনাল শেষের দীর্ঘ সময় পর মুখ খুললেন এমবাপ্পে। সোমবার নিজের গোল্ডেন বুট হাতে ছবি আপলোড দিয়ে ক্যাপশনে এক লাইনে লেখেন—’আমরা ফিরে আসব।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬