Logo

আজ থেকে শুরু করোনা টিকার চতুর্থ ডোজ

টিকার চতুর্থ ডোজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর)। এ দফায় ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, গর্ভবতী নারী এবং দুগ্ধদানকারী মায়েদের টিকা দেওয়া হবে।

চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে বলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬