Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৪টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে অ্যাডভেন্ট ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৬০ শতাংশ কমেছে। এতে করে অ্যাডভেন্ট ফার্মা শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: কোহিনূল কেমিক্যাল ৪.৩৩ শতাংশ, আমরা টেকনোলজি ৩.৫৫ শতাংশ, ফাইন ফুডস ৩.১০ শতাংশ, বিডি থাই ফুড ২.৯২ শতাংশ, কে এন্ড কিউয় ২.৬৭ শতাংশ, আমরা নেটওয়ার্ক ২.৩২ শতাংশ, জেনেক্স ইনফোসিস ২.৩১ শতাংশ, পেপার প্রসেসিংয় ২.৩১ শতাংশ এবং বসুন্ধরা পেপার ২.২২ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬