Logo

শেয়ার বিক্রি করবে কেডিএস এক্সেসরিজের উদ্যোক্তা পরিচালক

কেডিএস এক্সেসরিজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমানের কাছে কোম্পানিটির ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬