Logo

২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ

টিকাদান ক্যাম্পেইন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি মাসের ২০ ডিসেম্বর থেকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

তৃতীয় ডোজ টিকা নেয়ার পর ৪ মাস হয়েছে এমন ষাটোর্ধ্ব, গর্ভবতী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির যোদ্ধারা পাবেন ৪র্থ ডোজের টিকা।

সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানানো হয়েছে অধিদপ্তর থেকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬